আর নেই মাহবুব আলী জ্যাকি। মারা গেছেন দেশের ক্রিকেটের পরিচিত এই কোচ। বিপিএল শুরুর ঠিক আগে মাঠেই হার্ট অ্যাটাক করেন তিনি। এরপর চিকিৎসার জন্য হাসপাতালে নিলেও ততক্ষণে দেরি হয়ে গেছে।বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বিতীয় দিনে আজ শনিবার প্রথমবার মাঠে নেমেছে ঢাকা ক্যাপিটালস। ম্যাচ শুরু হতে তখনো প্রায় ২০ মিনিটের মতো বাকি। মাঠেই তখন শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছিলো ঢাকা।বাংলাদেশ ভ্রমণ
অনুশীলন চলাকালীন আচমকা মাটিতে লুটিয়ে পড়েন ঢাকার সহকারী কোচ মাহবুব আলী জ্যাকি। তাৎক্ষণিকভাবে তাকে সিপিআর দেয়া হয়। পরবর্তীতে দ্রুততার সাথে অ্যাম্বুলেন্সে করে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়। সিলেটের আল হারামাইন হাসাপাতালে ভর্তি করানো হয় তাকে। কিন্তু ততক্ষণে অনেকটা দেরি হয়ে যায়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। বিসিবির একটি সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।
কিছুদিন আগে জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) চলাকালীন মাঠে অসুস্থ হয়ে পরবর্তীতে হাসপাতালে মারা যান বরিশাল বিভাগের ফিজিও হাসান আহমেদ। এবার মারা গেলেন কোচ। সব মিলিয়ে দেশের ক্রিকেটে খারাপ সময় চলছে বলা যায়।